ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের শফিউদ্দিনের ছেলে। তিনি ঢাকার খিলখেত থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২৮ দিনের ছুটিতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা সংলগ্ন মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় মুসল্লিরা একটি শব্দ শুনতে পান। পরে রাস্তায় আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাত ১টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম