শু না পরায় শতাধিক শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক

মোংলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬

স্কুল ড্রেসের সঙ্গে মিলিয়ে জুতা পরে না আসায় বাগেরহাটের মোংলার সেন্টপলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে শতাধিক শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করলে প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তার নির্দেশে ক্লাস শিক্ষক তাদের ড্রেস ও জুতা চেক করেন। এ সময় সবার গায়ে স্কুল ড্রেস থাকলেও, অনেকের পায়ে জুতা ছিল বিভিন্ন রঙের। ড্রেসের সঙ্গে জুতার মিল না থাকা সব ছাত্রকে ক্লাস ও বিদ্যালয়ের সীমানা থেকে বের করে দেন।

বিষয়টি জানতে পেরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ক্লাস শুরুর এক ঘণ্টা পর গেটের বাইরে ঘুরতে থাকা কয়েকজন শিক্ষার্থীকে ক্লাসে ফিরিয়ে হয়। তবে অনেকে বাড়ি ফিরে যায়।

প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা বলেন, শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়নি। শু পরে আসার নির্দেশ দিয়েছি। ইউএনও এসেছেন। তার সঙ্গে এ বিষয়ে কথা বলছি।'

নাম প্রকাশ না করা শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক নতুন যোগদান করার পর নিজের ইচ্ছেমতো বিদ্যালয়ের সব সিদ্ধান্ত গ্রহণ করছেন।

ইউএনও কমলেশ মজুমদার বলেন, একটা অভিযোগ শুনে আমি ওই স্কুলে গিয়েছিলাম। যা বলার প্রধান শিক্ষককে বলে এসেছি। এখন সমস্যা নেই।

শু পরে না আসা শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক বলেন, করোনাকালীন সরকার যে নিয়ম করে বিদ্যালয় খুলে দিয়েছে, সেভাবেই বাচ্চাদের স্কুলে পাঠানো হচ্ছে। কিন্তু শিক্ষকদের এমন আচরণে শিক্ষার্থীরা কীভাবে স্কুলে যাবে, এলোমেলো সিদ্ধান্তে তাদের পড়াশোনার ওপর থেকে মন উঠে যাবে। মোংলায় এই একটি স্কুলই অযাচিত সব নিয়ম করে শিক্ষার্থী ও অভিভাবকদের ঝামেলায় ফেলে।

/এসএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে