৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

যশোর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ পাউন্ডের কেক কেটে উদযাপন করেছে যশোর জেলা যুবলীগ। সেইসঙ্গে ৭৫ বীর মুক্তিযোদ্ধার মাঝে পোশাক ও খাবার বিতরণ করা হয়েছে।

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশনায় সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়।

জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ও তার দোসররা শেখ হাসিনাকে হত্যার জন্য একাধিকবার ষড়যন্ত্র করেছে, হামলা চালিয়েছে। কিন্তু দেশবাসীর দোয়ায় তিনি এখনও দেশের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।’

সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সিদ্দিক ও যুবলীগ নেতা মারুফ হোসেন বিপুল, কাজী তৌফিকুল ইসলাম শাপলা, দাউদ হোসেন দফাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ