ভারত থেকে এলো পার্সেলভ্যানের প্রথম দুটি চালান

বেনাপোল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫

ভারত থেকে ট্রেনে পার্সেলভ্যানের প্রথম দুটি চালান বেনাপোল বন্দরে পৌঁছেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই জন আমদানিকারকের ৪৫০ মেট্রিক টন সিমেন্ট মর্টারের দুটি চালান কলকাতা থেকে বেনাপোল বন্দরে আসে। রাতে সেগুলো বেনাপোল বন্দরে খালাস করা হয়।

কম সময়ে ও অল্প খরচে পণ্য আমদানি করা যায় বলে সড়কপথের পরিবর্তে রেলপথে পণ্য আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা। এ পথে ইনল্যান্ড ওয়ার্ল্ড লজিসটিক এবং আরও দুটি পার্সেলভ্যান ভারত-বাংলাদেশের মধ্যে রেলে পণ্য পরিবহন করছে।

ইনল্যান্ড ওয়ার্ল্ড লজিসটিকের ইন্দো-বাংলা ট্রেডের ম্যানেজার অনুস্কর বলেন, ‘আমরা বাংলাদেশে প্রথম ট্রেনে করে আমদানি পণ্য পরিবহন করছি। ২০ কেজি থেকে শুরু করে বিভিন্ন পরিমাণ পণ্য পরিবহন করছি। এতে পরিবহন খরচও অনেক কম পড়ছে।’

তিনি জানান, বেনাপোল বন্দরে জায়গা সংকটের কারণে তারা সপ্তাহে একদিন কলকাতা থেকে ট্রেনে পণ্য আমদানি করবেন। বন্দরে পণ্য রাখার জায়গা বাড়লে সপ্তাহে প্রতিদিন তারা পণ্য পরিবহন করবেন।

ইনল্যান্ড ওয়ার্ল্ড লজিসটিক পার্সেল ভ্যানের সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল লতিফ বলেন, ‘রেলে পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন করে পার্সেলভ্যান যুক্ত হওয়ায় দ্রুত ও কম খরচে রেলপথে পণ্য আমদানি করা যাচ্ছে। বন্দরে ধারণক্ষমতা বাড়ালে পার্সেল ভ্যানে আমদানিও বাড়বে।’

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে একটি পণ্য চালান আমদানি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। বেনাপোলের ওপারে বনগাঁ কালিতলা পার্কিং সিন্ডিকেটের কাছে ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়ায় রেলে আমদানি বাণিজ্য বাড়ছে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘কলকাতা থেকে পণ্যবোঝাই ট্রাক কালিতলা পার্কিংয়ে এসে জায়গা পেতে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিদিন ট্রাকপ্রতি দুই হাজার টাকা করে লোকসান গুনতে হয়। তা ছাড়া সময়মতো পণ্য আমদানি করতে না পারলে শিল্প-কলকারখানাসহ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যাহত হয়। রেলে পণ্য আমদানি করলে একদিনে কলকাতা থেকে পার্সেলভ্যান বেনাপোল বন্দরে পৌঁছে যায়।’

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘রেলের পার্সেলভ্যানে ব্যবসায়ীরা দ্রুত ও কম খরচে পণ্য আমদানি করতে পারবেন। আমদানি বাণিজ্যে গতি আসবে। দিনের রাজস্ব দিনে আদায় করা যাবে।’ বর্তমানে বন্দরে জায়গা স্বল্পতার কারণে প্রতিদিন রেলের পার্সেল ভ্যান আসতে পারছে না বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম