সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরায় ১১ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৭:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:০৪

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে দুই স্থান থেকে ১১ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে তাদেরকে আটক করে পশ্চিম বন বিভাগ।

পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমেদ জানান, দোবেকি বন টহল ফাঁড়ি এলাকার ভাইটব খাল থেকে অবৈধ উপায়ে ফাঁস জাল, কল জাল, খালপাটা জাল দিয়ে সুন্দরবনের প্রবেশ ও মাছ ধরায় সাত জনকে আটক করা হয়। 

আটককৃতরা খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। তারা হলেন—জাহিদুল মোল্লা (৩৮), আজিজুল ইসলাম (২৪), কামরুল ইসলাম (৪২), কবির হোসেন (৪৫), শাজাহান সানা (৩৩), শরিফুল ইসলাম (২৮) ও এনামুল মোল্লা (২৮)। 

সুলতান আহমেদ জানান, একইভাবে পৃথক অভিযানে রায়মঙ্গল নদী সংযুক্ত ছায়া নদীর মুখ থেকে অবৈধ পন্থায় মাছ কাঁকড়া আহরণের সময় আরও চার জনকে আটক করা হয়। আটককৃতরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন—কালিঞ্চি গ্রামের আব্দুল জলিল, রাশিদুল ইসলাম, তাপস গাইন ও সোরা গ্রামের জহুর আলী।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী