নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেতে মিললো ইজিবাইক চালকের লাশ

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৫:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:৫৮

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাঠ থেকে নিখোঁজের আট দিন পর ইকরামুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ওই গ্রামের মাঠের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ইকরামুল সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।

কোলা পুলিশ ফাঁড়ির এএসআই শামসুল আলম জানান, মাঠের ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পরে সেটি ইকরামুলের বলে শনাক্ত করে পরিবার।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইকরামুলের বড় ভাই রুহুল আমিন জানান, গত ১২ অক্টোবর সকালে ইকরামুল ইজিবাইক নিয়ে প্রতিদিনের মতো নিজ গ্রাম তেতুলবাড়িয়া থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশে রওনা হয়। রাত ৮টার দিকে বাড়ি না ফিরলে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। সে সময় ইকরামুল জানান, তিনি বাড়ি ফিরছেন। তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি