প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, ডিজিটাল নিরাপত্তা আইনে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

মোংলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৮:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৫

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে ইসমাইল হোসেন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। তিনি লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে একটি ফেসবুক পেজে পোস্ট দেন ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামে এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে তাকে গ্রেফতার করা হয়। 

ইসমাইলের বিরুদ্ধে ফেসবুকে ছবি বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে কচুয়া থানায় মামলা করেছেন জাকির হাজরা। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ইসমাইলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই সেলিম মহলদার।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী