ইউপি নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

মোংলা প্রতিনিধি 
২১ অক্টোবর ২০২১, ২২:৫২আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:৫২

বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খানের নির্বাচনি অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল হাই খানের অভিযোগ, দুর্বৃত্তরা সাত জনকে পিটিয়ে আহত করেছে। অফিসের চেয়ার, টেবিল ভেঙে ফেলেছে। অফিসে থাকা একটি টেলিভিশন ও প্রচারের মাইক নিয়ে গেছে। 

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘চেয়ারম্যান বাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার সাইদুর রহমানের পথসভা শেষে তার কর্মীরা পরিকল্পিতভাবে আমার অফিসে (চশমা প্রতীক) হামলা করে।’

ইউপি নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

অপরদিকে, নৌকার প্রার্থী সাইদুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, ‘চশমা প্রতীকের কর্মীরা নৌকার কর্মীদের ওপর হামলা করেছে।’

খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত সাড়ে ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসানও ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে তিনি বলেন, ‘অফিস ভাঙচুরের বিষয়টি দেখলাম। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও প্রার্থীদেরকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। বাড়াবাড়ি করলে তার দায় প্রশাসন নেবে না।’

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে এ ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম