ফেসবুকে একাধিক উসকানিমূলক পোস্ট, যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৫:৫৩আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:৫৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য পোস্ট করায় শোভন কুমার দাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে তাকে যশোর শহরের বকচর হুঁশতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন র‌্যাব যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাজিউর রহমান।

এতে বলা হয়, শোভন তার ফেসবুক আইডি থেকে ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক পোস্ট ও লিংক শেয়ার করেন। তার পোস্ট গুজবভিত্তিক ও উসকানিমূলক হওয়ায় বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শোভন কুমার দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে অজ্ঞাত আরও ৪/৫ যুক্ত আছে বলে ধারণা করা হচ্ছে।

নাজিউর রহমান জানান, ধর্মীয় উসকানিমূলক পোস্টসহ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আসামিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, ৪ নেতাকর্মী আটক
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
সর্বশেষ খবর
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমাগারে গেলো ছেলের মরদেহ
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমাগারে গেলো ছেলের মরদেহ
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে