নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে নদী ও সাগরে জেলেরা

মোংলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ০৯:০০আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৯:০০

নিরাপদ ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবার দিবাগত রাত (২৬ অক্টোবর) থেকে নদীতে নেমেছেন সুন্দরবন ও মোংলা উপকূলের জেলেরা। এ অবস্থায় বেকার সময় কাটিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে পড়ছেন তারা। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা মোট ২২ দিন মোংলা ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ ছিল।

এদিকে জেলেদের কর্মব্যস্ততা ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলেপল্লি। তবে করোনা পরিস্থিতির কারণে মাছের বাজার দর বা বেচা-কেনা কেমন হবে তা নিয়েও চিন্তিত জেলেরা।

তবে মৎস্য বিভাগ জানিয়েছে, সুন্দরবন ও সাগরে অভয়াশ্রমের এলাকায় ইলিশের পোনা বিচরণ করে এবং ছোট থেকে বড় হয়। মাছ রক্ষা করা সম্ভব হলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

মোংলা জেলে মৎস্য সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল জানান, ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় আমরা নদীতে মাছ শিকারে যেতে পারিনি। এখন নিষেধাজ্ঞা শেষ, রাতেই নদীতে নেমে পড়েছি। তবে এই ২২ দিনে আমাদের অনেক দেনা হয়ে গেছে। মাছ বিক্রি করে ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা রাখছি। 

তিনি বলেন, ভারতীয় ট্রলার যদি অনুপ্রবেশ না করে তাহলে হয়তো গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির জেলে মজিবর রহমান, অলিয়ার, বেল্লাল হোসেনের সঙ্গে কথা হলে তারা জানান, বেকার সময় শেষ, এখন তাদের কর্মব্যস্ততার শুরু। সবাইকে নিয়ে নদীতে নেমে পড়েছেন। তবে এ সময়টা নদীতে মাছের আমদানি ভালো হলে লাভবান হওয়া যাবে।

মোংলা উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, মাছের অভিযান আমাদের সফল হয়েছে বলা যায়। আমরা মনে করছি, ইলিশের উৎপাদন যে লক্ষ্যমাত্র ছিল তা অর্জিত হবে। কারণ ৮০ ভাগ মাছ রক্ষা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আমাদের সমুদ্রসীমায় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানোর জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। তারপরও যারা আমাদের সাগরে অনুপ্রবেশ করছে তাদেরকে ধরে এনে পুলিশে সোপর্দ করছেন নৌবাহিনী-কোস্ট গার্ড সদস্যরা। 

/টিটি/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের