খিচুড়ি খেয়ে হাসপাতালে একই পরিবারের ৮ সদস্য 

যশোর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১২:৪৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৪৫

খিচুড়ি খেয়ে মাগুরার শালিখা উপজেলার একই পরিবারের আট জন গুরুতর অসুস্থ হয়েছে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে শালিখা বাজারে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন একলাস হোসেন (৪৫), তার স্ত্রী আয়েশা বেগম (৩০) মেয়ে সাদিয়া (১৪), ছেলে জুবায়ের (৮), একলাসের ভাই হুসাইন (৩২), তার স্ত্রী তানজিলা (২৫), ছেলে মিরাজ (৮) ও দেড় বছরের ছেলে নিরব। 

ভুক্তভোগীর একলাসের বড়ভাই ইকরাম হোসেন মিন্টু বলেন, সকালে আমার বাসায় খিচুড়ি রান্না হয়েছিল। পরিবারের যে আট জন খিচুড়ি খেয়েছে, সবাই বমি করেছে। মাথা ঘোরানোসহ সবাই নিস্তেজ হয়ে পড়ে। এতে পরিবারের মধ্যে আতংক সৃষ্টি হয়। পরে আট জনকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম. আব্দুর রশিদ বলেন, খাবারের ভেতরে কোনও বিষাক্ত দ্রব্য থাকতে পারে। বিষক্রিয়ার কারণে এই অবস্থা ঘটতে পারে। ২৪ ঘণ্টা পার না হলে তাদের অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী