আইজিপির সিল-স্বাক্ষর জাল করে পুলিশে নিয়োগের সুপারিশ 

বাগেরহাট প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ১০:৫৬আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক পরিচয় দিয়ে পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সিল-স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগের সুপারিশের অপরাধে স্বপন সিংহ (৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বরিশাল শহর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার স্বপন সিংহ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বিরেন্দ্রনাথ সিংহের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে স্বপন সিংহকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলার ফকিরহাট উপজেলার সিংগাতী এলাকার প্রান্ত শীল বাপ্পিকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য ১০ লাখ টাকা চুক্তি করে প্রতারক স্বপন সিংহসহ চার জন। চাকরি দেওয়ার জন্য প্রতারক চক্রটি নিজেদের পুলিশ মহাপরিদর্শকের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দেয়। বাপ্পির পরিবারের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও একটি ফাঁকা চেক নেয় তারা। পুলিশ সুপারের বরাবর কনস্টেবল পদে আবেদনপত্রের একটি কপির পাশে পুলিশ মহাপরিদর্শকের নকল সিল ও স্বাক্ষর দিয়ে বাপ্পির পরিবারের কাছে দিয়ে আবেদনটি খুব গোপনে বাগেরহাটের পুলিশ সুপার বরাবর জমা দেওয়ার জন্য বলে প্রতারকরা। তাদের পরামর্শ অনুযায়ী বাপ্পির পক্ষ থেকে ওই আবেদনটি জমা দেওয়া হয়। আবেদনটি দেখে সন্দেহ হলে যাচাই বাছাই করে জানা যায় পুলিশ মহাপরিদর্শকের সিল ও স্বাক্ষর জাল। পরবর্তীতে বাপ্পির মা যুথকা শীলের অভিযোগের ভিত্তিতে স্বপন সিংহকে গ্রেফতার করা হয়। এই চক্রের সঙ্গে আরও তিন জন জড়িত। তাদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী