স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ১৭:১৪আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭:১৪

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে আজিজুল ইসলাম (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আজিজুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে আজিজুলের সঙ্গে প্রতিবেশী জেসমিনের বিয়ে হয়। এ কিছু দিন পর থেকে জেসমিনের ওপর অত্যাচার শুরু করেন। ২০১৪ সালের ১৮ এপ্রিল রাতে তাকে নির্যাতনে হত্যা করেন আজিজুল। বিষয়টি জানাজানি হলে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে। 

তখন আজিজুল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। পরে জেসমিনের বাবা বাদী হয়ে আজিজুলসহ তার পরিবারের পাঁচ জনকে আসামি করে আদালতে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য-প্রমাণ শেষে ৩১ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। 

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আজিজুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম