দশমবারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার ফয়সাল

মাগুরা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৪:১৪আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬:৪২

এবার নিজের দশম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন মাগুরার তরুণ ফয়সাল। ৩০ সেকেন্ডে কপালের চারপাশে ৪৬ বার ফুটবল ঘুরিয়ে তিনি দশম রেকর্ডটি গড়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাতে গিনেস বুক কর্তৃপক্ষ তাকে নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন ফয়সাল।

মাগুরার হাজিপুর নিবাসী ফয়সালের বাবা সোহেল রানা জানান, ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল ফয়সালের। নানা প্রতিবন্ধকতায় তা আর হয়ে ওঠেনি। এরপর শুরু করে ফুটবল খেলা। খেলতে খেলতেই সে ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করে।  

মা মঞ্জুয়ারা বলেন, ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। বর্তমানে সে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছে। এই রেকর্ডের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি পড়াশোনারও ক্ষতি হয়েছে। দুটো সেমিস্টার লস করেছে। তারপরও আমি ওকে উৎসাহিত করেছি। আজ ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত।

ফয়সাল বলেন, এর আগে আমি নয় বার গিনেস রেকর্ড করেছি। এটা আমার দশম রেকর্ড। আমার স্বপ্ন, এরকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়া। আমি আমার দেশকে সবার সামনে এভাবেই তুলে ধরতে চাই। স্থানীয় প্রশাসন, আমার মা, বাবা, নানা ও নানিসহ পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছেন।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ফয়সালের এই রেকর্ড মাগুরাবাসীকে গর্বিত করেছে। আমরা সবসময় ফয়সালের সঙ্গে আছি। ভবিষ্যতে যেকোনও সহযোগিতা দিতে আমরা প্রস্তত।

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি