পরিবহন ধর্মঘটে বিপাকে ভারতফেরত যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ১৫:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫:৫১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে গণপরিবহন বন্ধ। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া গণপরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা যাত্রীরা।

বেনাপোল থেকে দূরপাল্লার কোনও পরিবহন ছেড়ে না যাওয়ায় ভারত থেকে আসা যাত্রীরা আটকা পড়েছেন। কেউ কেউ পরিবহন অফিস ও আবাসিক হোটেলে উঠেছেন। আবার অনেকে ইজিবাইক, অটো ও প্রাইভেট কারে গন্তব্যে পৌঁছাচ্ছে। 

যশোর জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি বাবলুর রহমান জানান, হঠাৎ করে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বাস ও ট্রাক মালিক সমিতির সদস্যরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। ধর্মঘট পালনের জন্য সবাইকে জানিয়েছি। সে অনুযায়ী আজ থেকে দক্ষিণবঙ্গ থেকে কোনও গণপরিবহন বা পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি।

গণপরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা যাত্রীরা

ভারত থেকে আসা গোপালগঞ্জের জয়িতা তালুকদার ও সুরেশ তাদুকদার বলেন, চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। আজ বাংলাদেশে ফিরে আসার পর জানতে পারলাম পরিবহন ধর্মঘট চলছে। এখন কীভাবে বাড়ি যাবো বুঝতে পারছি না। হাতে বেশি টাকাও নেই। এ জন্য কাউন্টারে বসে আছি। 

ভারতফেরত যাত্রী আকাশ বলেন, পরিবহন না থাকায় চরম সমস্যায় পড়েছি। ভাবছি আবাসিক হোটেলে উঠবো। জানি না কতদিন এখানে আটকে থাকতে হয়। কাছে টাকা-পয়সাও কম। 

শ্রমিক নেতারা বলেছেন, করোনা মহামারিতে সাধারণ মানুষের আয় ও জীবনযাপনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। করোনার প্রকোপ কমে এলেও সাধারণ মানুষের জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়নি। অধিকাংশ মানুষের আয় কমে গেছে। এ ধরনের পরিস্থিতিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। কারণ, ডিজেল-কেরোসিনের দাম বাড়ায় পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাবে। বাড়বে সব ধরনের পণ্যেও মূল্যও।

/এসএইচ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক