যশোরে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে আটক ১

যশোর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ১৩:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৩:৪৯

যশোরযশোরে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল আউয়াল (৩৫) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এদিকে যৌন হয়রানির শিকার মেয়েটি ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ভারতের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ গণি মিয়া জানান, ঝিনাইদহ থেকে একটি মেয়ে বাসে যশোরে আসেন। এরপর বাস থেকে নেমে তিনি আউয়ালের অটোরিকশায় বেনাপোল বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ভাড়া ঠিক করছিলেন। ওইসময় আব্দুল আউয়াল সে মেয়টিকে কয়েকদফা অশ্লীল কথাবার্তা বলেন বলে অভিযোগ ওই ছাত্রীর। কথাবার্তার এক পর্যায়ে মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা সেখানে জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়। এরপর এসআই জাফর আহমেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
তবে আটককৃত আউয়াল জানান, তিনি ওই মেয়েটিকে কিছুই বলেননি। অন্য অটোরিকশা চালকরা মেয়েটিকে অশ্লীল কথা বলেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম