মালিক-শ্রমিকরা ধর্মঘট ডাকেনি, কারা ডেকেছে জানি না: শাজাহান খান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ০১:৩৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০১:৩৬

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাড়ি বন্ধ রাখার ঘটনাটি পরিবহন ধর্মঘট নয়। কারা এই পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই। মালিক কিংবা শ্রমিকদের কোনও সংগঠন ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। কাজেই এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রেখেছেন। তবে এটি আনুষ্ঠানিক কোনও ধর্মঘট নয়।

শনিবার রাতে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্সে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবির ব্যাপারে আশ্বস্ত করে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া মাসিক ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক উসমান আলী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব হোসেন মেহেদী ও সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
শাজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় যুবদল নেতার পদ স্থগিত
ভুতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান 
ইউনূস জামায়াতের সঙ্গে প্রেম করে টিকে আছে: শাজাহান খান
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী