বেনাপোল কাস্টমের কমিশনারসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ২২:৪৪আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২২:৪৪

দুর্নীতির অভিযোগে বেনাপোল কাস্টম হাউজের বর্তমান ও সাবেক কমিশনারসহ ৩২ জন কাস্টমস ও বন্দরের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকবর আলী এই মামলা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে জানান, যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন—বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, সাবেক কমিশনার বেলাল হুসাইন চৌধুরী, সাবেক অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, বর্তমান উপ-কমিশনার এস এম শামীমুর রহমান, বিল্লাল হোসেন, পারভেজ রেজা চৌধুরী, অনুপম চাকমা, সহকারী কমিশনার উত্তম চাকমা, দিপারানী হালদার, মুর্শিদা খাতুন, এইচ এম আহসানুল কবীর, সহকারী রাজস্ব কর্মকর্তা (কার্গো শাখা) শামিম হুসাইন, কামাল হোসেন, নূরে আলম, জিএম আশরাফুল আলম, বিকাশ চন্দ্র মন্ডল, সাজেদুর রহমান, সাখাওয়াত হোসাইন, এস এম মেজবাহ উদ্দিন, রাজস্ব কর্মকর্তা নূর মোহাম্মদ, মৃণাল কান্তি সরকার, স্বপন কুমার দাস, এস এম আজিজুর রহমান, এস এম বদিউজ্জামান, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল, মামুন তরফদার, সহকারী পরিচালক আতিকুর রহমান, লাকি বেগম, উপ-সহকারী পরিচালক (যান্ত্রিক) শিমরান হোসেন, ওয়্যার হাউজের সুপার আবু রাসেল ও কম্পিউটার অপারেটর রনি কুমার বসাক। 

মামলার বিবরণে জানা গেছে, ঢাকার মিরপুরের সোহেল এন্টারপ্রাইজ ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ১৩৮ প্যাকেট গার্মেন্টস পণ্যসহ অন্যান্য পণ্য আমদানি করে। ওই পণ্য ভারতীয় কাস্টমস তিন হাজার ২৭৯ দশমিক ৪০ কেজি ঘোষণার ছাড়পত্র দিয়ে বাংলাদেশে পাঠায়। এরপর সেটা বেনাপোল বন্দরের এক নম্বর শেডে রাখা হয়। সাত নম্বর আসামি সহকারী কমিশনার দিপারানী হালদারের নেতৃত্বে একটি টিম শেডে রাখা পণ্য পরীক্ষা করেন। সেখানে অতিরিক্ত কোনও পণ্য পাওয়া যায়নি। কিন্তু ২৬ সেপ্টেম্বর কাস্টমস কর্মকর্তারা কোনো কিছু না জানিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। 

ওই নোটিশের জবাব দেওয়ার পরও তিন হাজার ৬৭২ কেজি পণ্য দেখিয়ে একটি প্রতিবেদন দিয়ে শুল্কায়নের প্রস্তাব করে কর্তৃপক্ষ। এই ঘটনায় তৎকালীন কমিশনার বেলাল হুসাইন আমদানিকারককে মোট চার লাখ টাকা জরিমানা করেন। এরপর সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক প্রতিষ্ঠান চলতি বছরের ৫ আগস্ট পণ্য খালাসের আবেদন করে। কিন্তু পণ্য নিতে পারেনি। সেই সঙ্গে মেসার্স সাগর এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল করে কর্তৃপক্ষ। এর আগে ৩ নম্বর আসামি ড. নেয়ামুল ইসলাম পণ্য খালাসের কথা বলে তিন লাখ টাকা গ্রহণ করেছেন। একই সঙ্গে লাইসেন্স অবমুক্ত করার জন্য আরও দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। 

অভিযোগে বলা হয়েছে, আসামিরা দুর্নীতির মাধ্যমে লাভবান হতে পণ্য খালাসে বাধা প্রদান করেন এবং ও লাইসেন্স বাতিল করে বাদী আকবর আলীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ কারণে আকবর আলী প্রতিকার পেতে দুদকে অভিযোগ দিয়েছিলেন। কিন্তু দুদক গ্রহণ না করায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। 

/এসএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের