বিশ্রাম নিতে সেপটিক ট্যাংকে বসে প্রাণ গেলো গৃহবধূর

গাইবান্ধা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৩:৪৭আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৩:৪৭

গাইবান্ধা সদর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে ছাবিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব কোমরনই এলাকায় এই ঘটনা ঘটে। ছাবিনা বেগম ওই এলাকার আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন ছাবিনা। কিছু সময় পর তিনি বাড়ি ফিরে আঙিনা ঝাড়ু দেন। পরে বিশ্রাম নেওয়ার জন্য আঙিনার পাশের সেপটিক ট্যাংকে বসেন। এ সময় হঠাৎ ট্যাংকের মুখ ভেঙে নিচে পড়ে যান।

পরিবারের লোকজন বিষয়টি টের পেরে রশি দিয়ে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। 

গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আবু সাইদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় কেউ কোনও অভিযোগ করেনি।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি