পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:২১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও পথচারী নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টায় পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তালার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী লাল হালদারের ছেলে সুবাস হালদার (৭০) ও পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানকে পাশ কাটাতে গিয়ে পথচারী আব্দুল আলিমকে ধাক্কা দেন মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ গাজী। এতে দুজনই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গাজীকে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

অপরদিকে, সকাল ১০টার দিকে পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসের কাছে রাস্তা পারাপারের সময় মোটরমোটরসাইকেলের ধাক্কায় সুবাস হালদার আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা দুর্ঘটনায় দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি