চুয়াডাঙ্গায় দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৫:০৮আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:১১

ভোট কারচুপির অভিযোগ তুলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট চলাকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। 

ভোট বর্জন করা জুড়ানপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী হলেন জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোনাজাত উদ্দীন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে দুই চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচনে ভোট কারচুপির ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়া হচ্ছে। অনেক প্রকৃত ভোটার ভোট দিতে পারছেন না। ভোটকেন্দ্রে প্রার্থীদের মারধরের অভিযোগও করেছেন এ দুই প্রার্থী। তারা বলেন, নৌকার লোকজন সিল মারছে। সাধারণ ভোটাররা ভোট দিতে গেলে নৌকায় সিল মারতে বাধ্য করা হচ্ছে।

দ্বিতীয় ধাপের নির্বাচনে চুয়াডাঙ্গার দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।  

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী