বাগেরহাটে চেয়ারম্যান পদে ভোট হওয়া একমাত্র ইউনিয়নেও নৌকার জয়

মোংলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:৪২

ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাগেরহাটের পাঁচ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে চার ইউনিয়নে ভোটের আগেই একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন নৌকার চার প্রার্থী। এ ছাড়া ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী হিটলার গোলদার।

এ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হিটলার গোলদার পেয়েছেন আট হাজার ৪৪১ ভোট। প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী নাছির সরদার এক হাজার ৫৮৩ ভোট পেয়েছেন। রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাকে জয়ী ঘোষণা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার চেয়ারম্যান হলেন- বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউপিতে শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপিতে বেগ এমদাদ হোসেন বাচ্চু, গোটাপাড়ায় শেখ শমশের আলী ও মোল্লাহাট উপজেলার গাংনীতে শিকদার উজির আলী।

এ পাঁচ ইউনিয়নে সদস্য পদে ১৬৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পাঁচ ইউনিয়নে ভোটার রয়েছে ৮২ হাজার ৬০৩ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গণনা চলছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক