নির্বাচনে জিতে তৃতীয় লিঙ্গের শাহিদা বললেন ‘জনগণই আমার সব’

খুলনা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ২১:৩৫আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১:৩৫

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি (৪৩)। দ্বিতীয় ধাপে বৃহস্পতিবারের (১১ নভেম্বর) নির্বাচনে তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন।

সংরক্ষিত এ সদস্য পদে চার নারী প্রার্থী তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। শাহিদা মাইক প্রতীকে দুই হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলা বেগম পেয়েছেন এক হাজার ৭১৪ ভোট।

ডুমুরিয়ার ৬নং বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বিবি বলেন, ‘স্বামী-সন্তান-পরিবার নেই, জনগণই আমার সব। তাদের জন্য কিছু করতে চাই। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান দিতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা প্রার্থী হতে অনুপ্রাণিত করেছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো। আর সবসময়ই গরিব, দুঃখী ও বঞ্চিতদের পাশে থাকবো। ভবিষ্যতে চেয়ারম্যান পদেও নির্বাচন করতে চাই।’ সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রার্থিতা ঘোষণার প্রত্যাশা করেন তিনি।

শাহিদা বলেন, ‘সমাজে আমরা অবহেলিত। জনগণ আমাকে নির্বাচিত করে স্থান দিয়েছে। এ ওয়ার্ডের ভোটার মুক্তা মণিসহ বিভিন্ন এলাকা থেকে সাত-আটজন তৃতীয় লিঙ্গের মানুষ এসে আমাকে বিজয়ী করতে কষ্ট করেছে।’

মুক্তা মণি জানান, শাহিদা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত। এর আগে সাতক্ষীরায় তৃতীয় লিঙ্গের একজন ইউপি সদস্য নির্বাচিত হন। আর খুলনায় এবার হয়েছেন শাহিদা বিবি।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের