সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের কর্মচারী আটক

খুলনা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৯:২৭আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:২৭

বিপুল পরিমাণ ওষুধ পাচারকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের কর্মচারী মনিরা বেগমকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খুমেক হাসপাতালের পরিচালক ড. মো. রবিউল হাসান বলেন, মনিরা বেগম আউটসোর্সিংয়ের কর্মচারী। তাই এই বিষয়ে ঠিকাদারের কাছে কৈফিয়ত চাওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অপারেশন থিয়েটার থেকে একটি ব্যাগ হাতে নিয়ে হাসপাতালের বাইরে যাচ্ছিলেন মনিরা। এ সময় দায়িত্বরত আনসারদের সন্দেহ হয়। তারা মনিরার হাতে থাকা ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগ থেকে অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়। এরপর তাকে পরিচালকের কক্ষে নেন। পরবর্তীতে মনিরার স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত লকার থেকে আরও ওষুধ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ওষুধের দাম নির্ধারণ করা যায়নি। 

পাচারের সঙ্গে আর কারা জড়িত, সেটা তদন্তে পাঁচ সদস্যর কমিটি করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে।  কমিটিতে হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দিলীপ কুমার, হাসপাতালের উপ-পরিচালক অপর্ণা বিশ্বাস, আরএমও অঞ্জন চক্রবর্তীসহ আরও দুই জন রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী