দুই মোটরসাইকেল আরোহীর কাছে মিললো ৯০ লাখ টাকার সোনা

বেনাপোল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:১০

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন লিটন মিয়া (২৮) ও শাহাজান মন্ডল (৩২)।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মিয়া বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার মোক্তার আলীর ছেলে ও শাহজাহান মন্ডল একই গ্রামের দক্ষিণপাড়ার আলী কদরের ছেলে। 

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, খুলনা ২১ বিজিবির পুটখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল দাঁড় করায়। পরে মোটরসাইকেল আরোহী লিটন মিয়া ও শাহজাহান মন্ডলের শরীর তল্লাশি করে ১২টি সোনার বার উদ্ধার করা হয়।যার ওজন ১২০.২০ ভরি, বাজারমূল্য ৯০ লাখ ৪০ হাজার ৭৭৮ টাকা।

উদ্ধারকৃত সোনার বার ও মোটরসাইকেলসহ তাদের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি