শার্শার ১৫ নেতাকর্মীকে বহিষ্কার করলো আ.লীগ

বেনাপোল প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ২২:৫১আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২২:৫১

দলের নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যশোরের শার্শার ১৫ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শনিবার (২০ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ডিহি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান, বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গোগা ইউনিয়ন সভাপতি তবিবর রহমান, পুটখালী ইউনিয়নের নবাগত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, গোগা ইউনিয়নের ওয়ার্ড সভাপতি তবিবর রহমান, কায়বা ইউনিয়নের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়নের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উলাশী ইউনিয়নের সভাপতি আয়নাল হক, শার্শা ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান ও সেলিম রেজা বিপুল।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘দলকে ঐক্যবদ্ধ করার স্বার্থে যেকোনও কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবো না।’

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর যশোরের শার্শার ১০ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এর আগে, যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ১৩ ইউনিয়নের ২২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান