ভুল প্রশ্নে পরীক্ষা দিলো ৩১৮ শিক্ষার্থী, কেন্দ্র সচিবকে অব্যাহতি

যশোর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ২১:২৫আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২১:২৫

যশোরের ঝিকরগাছায় বি এম হাই স্কুল কেন্দ্রে নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্র সচিব আব্দুস সামাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব-উল-হক জানান, যারা পরীক্ষা দিয়েছে, তাদের যেন কোনও ক্ষতি না হয় সে বিষয়ে বোর্ড চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দিয়ে অনুরোধ করেছি। পরীক্ষার্থীদের ওপর এর কোনও প্রভাব পড়বে না।

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা দিলো ৪৩৯ শিক্ষার্থী

জানা গেছে, আবদুস সামাদ ঝিকরগাছা বি এম হাই স্কুল কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কেন্দ্রে রবিবার (২১ নভেম্বর) সকালে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষার্থী ছিল ২৮৪ জন। বিকালে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা দিয়েছে ৩৪ জন। ওই কেন্দ্রে গুচ্ছ তিন নম্বর সেটের পরিবর্তে এক নম্বর প্রশ্নের সেটে পরীক্ষা নেওয়া হয়। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাতে আব্দুস সামাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ জানান, ভুলে প্রশ্নের সেট বদল হয়ে গেছে।

এ বিষয়ে আব্দুস সামাদ জানান, প্রতিদিনের মতো রবিবারও এসএমএস পেয়েছিলাম। কিন্তু সেটা দেখতে ভুল হয়েছে।

বি এম হাই স্কুল কেন্দ্রে নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজাকে। এই কেন্দ্রে নতুন ট্যাগ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন অধিদফতরের (পিও) আনিসুজ্জামান।

/এসএইচ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস