খুলনায় বিএনপির ৩৫০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা, গ্রেফতার ৭

খুলনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ০২:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০২:৪২

খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪২ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আলামিন ও আবু সাদেক বাদী হয়ে এ দুটি মামলা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমতি ছাড়া বিএনপি নেতারা সমাবেশের জন্য সোমবার সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের ওপর হামলা চালান। পুলিশও আত্মরক্ষায় তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল এবং রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন। রাতে বিএনপির ৪২ সিনিয়র নেতাকর্মীর নাম উল্লেখ করে আর ৩০৮ নেতাকর্মীকে আসামি করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

তবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, খুলনায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে নগর বিএনপির সভাপতিসহ ৭১ নেতাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি