শার্শায় মেম্বার প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা

যশোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১০:২৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০:৩৭

শার্শার ডিহি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকের মেম্বার প্রার্থী তরিকুল ইসলাম তোতা ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষ মোরগ প্রতীকের শহিদুল ইসলামের তিন সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শালকোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা অভিযোগ করেন সকালে বর্তমান মেম্বার তরিকুল ইসলাম তোতা ও তার সমর্থক আশানুর সর্দারসহ কয়েকজন রামদা, চাইনিজ কুড়াল, শাবল নিয়ে মোরগ মার্কার লোকজনের ওপর চড়াও হন। তারা কুপিয়ে ও পিটিয়ে ফারুক, মিজান ও রাসেলকে গুরুতর জখম করেন। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথিসহ পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেন।

পরে পুলিশের সহযোগিতায় আহতদের শার্শার বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িত অভিযোগে কটা খালেক নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। 

৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্র শিববাস শালকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার এমডি ফারুক হোসেন বলেন, বাইরে মারামারির ঘটনায় ভোটগ্রহণে কোনও সমস্যা হয়নি। এই কেন্দ্রে মোট এক হাজার ৬৯৯ জন ভোটার রয়েছে। ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি