নির্বাচনের ১৭ দিন পর বিদ্যালয়ে মিললো খালি ব্যালট বাক্স

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১২:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩:০২

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৭ দিন পর খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বিদ্যালয়ে খালি ব্যালট বাক্স পাওয়া গেছে। রবিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাক্সটি উদ্ধার করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদিরুন্নেছা জানান, গত ১১ নভেম্বর ভোটের পর থেকেই তার টেবিলের নিচে বাক্সটি পড়ে ছিল। তিনি বিদ্যালয়ের অন্যদের বিষয়টি জানিয়েছেন। আজ স্থানীয়রা জানতে পেরে বিদ্যালেয়ে আসেন। এরপর এ নিয়ে আলোচনা শুরু হয়।

রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদিত্য মণ্ডল বলেন, এই কেন্দ্রটি নৌকার ঘাঁটি। সব নির্বাচনে এখানে হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। কিন্তু ১১ নভেম্বরের নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী এক ভোটে হেরে যান। তখনই সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পারছিলাম না। এখন ব্যালট বাক্স পাওয়ার পর এই কেন্দ্রে ভোট কারচুপির বিষয়টি পরিষ্কার হলো।

খুলনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রেই অতিরিক্ত ব্যালট বাক্স থাকে। ওই কেন্দ্রেও ছিল। সব গুছিয়ে আনার পর হয়তো সেটা আনতে মনে ছিল না। খবর পেয়ে থানা পুলিশের মাধ্যমে ব্যালট বাক্সটি উদ্ধার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের