দুদকের ৯৩ লাখ টাকার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কারাগারে

যশোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২০:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২০:১৬

যশোরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বেনাপোল পোর্ট থানা সাবেক উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দৌলা দীর্ঘদিন পালিয়ে থাকার পর আদালতে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (২৮ নভেম্বর) যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর পর জামিনের আবেদন জানালে বিচারক মোহাম্মদ ছামসুল হক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

২০১৮ সালের ২৪ জুলাই পুলিশের সাবেক এই কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্মিলিত জেলা কার্যালয় যশোর সার্কেলের সহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

দুদকের আইনজীবী আশরাফুল আলম জানান, সাইফুদ্দৌলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর হোসেনাবাদ গ্রামের শরিয়ত উল্লার ছেলে। ৯৩ লাখ ৪৫ হাজার ৪০৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ গড়ার অভিযোগে করা মামলায় তার স্ত্রী লাভলী ইয়াসমীনকেও আসামি করা হয়। তিনি জামিনে আছেন। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সাইফুদ্দৌল্লার স্ত্রীর ২৯ লাখ ৭৬ হাজার টাকার স্থাবর ও ৪৫ লাখ টাকা অস্থাবর মোট ৭৪ লাখ ৭৪ হাজার টাকার সম্পত্তি রয়েছে। যার মধ্যে ৩৫ লাখ টাকার বৈধতা পেলেও ৩৯ লাখ ৩৪ হাজার টাকার অবৈধ সম্পদ রয়েছে। পরে মামলাটির তদন্তে উঠে আসে, ১৯৯৭ সালের ৩ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৯ মার্চ পর্যন্ত আসামিরা ৯৩ লাখ ৪৫ হাজার ৪০৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত  সম্পদের মালিক হয়েছেন। যার মধ্যে ৪০ লাখ ৮১ হাজার ৪০০ টাকার সম্পদ গোপন করেছেন। পরস্পর যোগসাজশে অবৈধ উপার্জন করেছেন তারা। অন্যদিকে স্ত্রীর নামে আয়কর নথি খুলে বৈধতার চেষ্টা করেছেন। 

অভিযোগপত্র দাখিলের পর এ মামলা বিচারের জন্য স্পেশাল জজ আদালতে পাঠানো হয়। এ মামলায় স্ত্রী জামিনে থাকলেও সাইফুদ্দৌলা পলাতক ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম