কারাগারে থেকেই চেয়ারম্যান হলেন হত্যা মামলার আসামি

খুলনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ০১:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০১:০৩

জোড়া হত্যা মামলায় কারাগারে থেকেই খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এস এম দীন ইসলাম। তিনি ছিলেন নৌকার বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের মাঠে না নেমেই নৌকা প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

এস এম দীন ইসলাম তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম রবিবার (২৮ নভেম্বর) রাতে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন।

তেরখাদা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এস এম দীন ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শুকুর শেখ পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট।

তেরখাদা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে ২০১৯ সালের ৭ আগস্ট রাতে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে নাঈম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন নাঈমের বাবা হিরু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এ ঘটনায় ২০১৯ সালের ৮ আগস্ট হিরু শেখের মাহফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। বাবা-ছেলেকে হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানের অভিযোগে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান এস এম দীন ইসলামকে ২০২০ সালের অক্টোবর মাসে গ্রেফতার করে পুলিশ। তিন মাস কারাগারে থাকার পর ২০২১ সালের ১১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

এরপর জামিনে মুক্তি পান। কিন্তু তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণার আগে তিনি আবারও গ্রেফতার হন। সেই থেকে কারাগারে রয়েছেন। কারাগারে থেকেই নির্বাচন করে বিজয়ী হন তিনি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী