ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগে বৃদ্ধকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২০:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২০:১৪

চুয়াডাঙ্গায় ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শামসুল শেখ (৭৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহ পাড়ার মৃত করীম শেখের ছেলে।

শামসুল শেখের স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘দেড় বছর আগে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের হাসান আলীর সঙ্গে আমার নাতনি কমলা খাতুনের বিয়ে হয়। হাসান আলী তার সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করায় তাকে ডিভোর্স দেয় কমলা। এরপর থেকে কমলা খাতুন আমাদের বাড়িতেই থাকতো। গেলো তিন মাস আগে কমলাকে ফুসলিয়ে নিয়ে পুনরায় বিয়ে করে হাসান।’

তার অভিযোগ, ‘গত সোমবার (২৯ নভেম্বর) হাসান আমাদের বাড়িতে এলে আমাদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। রাতে আমার স্বামী ঘরের বারান্দায় ঘুমিয়েছিল। এ সময় হাসান আমার স্বামীর ঘাড়ে ইনজেকশনের সিরিঞ্জ পুশ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মারা গেছেন তিনি। আমার স্বামী জীবিত অবস্থায় বলেছিলেন, তার নাতনি জামাই হাসান সিরিঞ্জের ভেতর বিষ দিয়ে তার ঘাড়ে পুশ করেছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, বিষক্রিয়ায় কারণে শামসুল শেখের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শামসুল শেখের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় এখনও কোনও অভিযোগ করেনি তার পরিবার। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি