যশোর বোর্ডে এইচএসসি দিচ্ছেন ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১১:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:১৮

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় আট মাস বিলম্বে শুরু হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এতে যশোর শিক্ষা বোর্ড থেকে অংশ নিয়েছেন এক লাখ ৩১ হাজার ১৫৯ শিক্ষার্থী। 

তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৯ হাজার ৩৪১, মানবিক বিভাগে ৯৪ হাজার ২১৬ এবং বাণিজ্য শাখার  ১৭ হাজার ৬০২ পরীক্ষার্থী রয়েছেন।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ১০ জেলার ২২৭টি কেন্দ্রে আজ সকাল ১০টা থেকে পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়া দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টায় সাধারণ বিজ্ঞান এবং খাদ্যপুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র রসায়ন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান প্রথমপত্র ও লঘু সংগীত (তত্ত্বীয়) প্রথমপত্রের পরীক্ষা হবে।

এদিকে, দেড় ঘণ্টা সময়ের পরীক্ষায় সম্পন্ন করতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ১০ জেলায় একাধিক ভিজিলেন্স টিম কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।

মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। দেশের দুই হাজার ৬২১টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হচ্ছে। এ ছাড়া বিদেশের আটটি কেন্দ্রে এবার ৪০৬ জন পরীক্ষা দিচ্ছেন।

/এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম