‘আগামী মার্চে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র’

মোংলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৮

আগামী বছরের মার্চেই রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও রামপাল কয়লাভিত্তিক পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ থেমে থাকেনি। বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের নিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে এর সার্বিক কর্মকাণ্ড সন্তোষজনকভাবেই এগিয়ে যাচ্ছে।’

শনিবার (৪ ডিসেম্বর) রামপাল পাওয়ার প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বিকালে তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্র চত্বরে একটি বকুল গাছের চারাও রোপণ করেন।

এর আগে, সকালে তিনি রামপাল পাওয়ার প্লান্টে পৌঁছে বিভিন্ন কাজের অগ্রগতির সরেজমিন পরিদর্শন করেন। পরে প্রকল্প মূল্যায়ন সভায় অংশ নেন। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড পরিচালিত সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, সদস্য মো. মাহবুবুর রহমান, পিজিসিবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহে বিকল্প পরিকল্পনা
বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম