নিখোঁজের পরদিন নদী থেকে চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ২১:৫২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২১:৫২

নিখোঁজের একদিন পর যশোরের শার্শার বেতনা নদীর কচুরিপানার নিচ থেকে নাসির মোল্লা (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। পেশায় তিনি একজন চাল ব্যবসায়ী ছিলেন।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে নাসির মোল্লা বেতনা নদী থেকে কচুরিপানা তুলছিলেন। কোনও এক সময় তিনি পানিতে ডুবে যান। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যায় প্রশাসনসহ বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা নির্ধারিত জায়গা পরিদর্শন করেন এবং খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে জানায়। শনিবার সকালে ডুবে যাওয়া স্থান থেকে কিছুটা দূরে কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নাসির মোল্লা বরিশালের কেউতা গ্রামের জয়নুদ্দীন মোল্লার ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামে বসবাস করতেন। স্থানীয় নারায়ণপুর বাজারে তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেনাপোল স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, ‘এক ব্যক্তি বেতনা নদীতে ডুবে গেছে- শুক্রবার এমন একটি খবর পেয়ে সন্ধ্যায় আমরা ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজাখুঁজি করি। না পেয়ে বিষয়টি খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে তারা শনিবার তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে। হত্যার কোনও আলামত পাওয়া যায়নি।’

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, ‘শুক্রবার বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সারাদিন ডুবুরিরা খোঁজাখুঁজি করে না পাওয়ায় ডুবুরি দল এসে উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু পানিতে ডুবেই হয়েছে। শরীরে কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের