মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, এসআই গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১৯:১২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:১৫

খুলনায় মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগে ডিবির এসআই জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (৮ ডিসেম্বর) মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন। রাতে থাকার জন্য মহানগরীর সুন্দরবন হোটেলের তিন তলার একটি কক্ষে ওঠেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ডিবির এসআই জাহাঙ্গীর আলম কক্ষে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণ করে। এ সময় বাঁধা দেওয়ায় মেয়েকেও ধর্ষণের হুমকি দেয়।

এক পর্যায়ে ভুক্তভুগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে ধরে পুলিশে সোপর্দ করে। ভুক্তভুগীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে খুলনা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিজ সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী