স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৬:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:০৪

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাহিদুর ইসলাম (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলো না আসামি। রাহিদুল ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মন্ডলপাড়ার ইন্তাজ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ৬ জুলাই রাতে বালিশ চাপা দিয়ে স্ত্রী রঙ্গিলা খাতুনকে হত্যা করে রাহিদুর। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ৭ জুলাই নিহতের চাচা দিদার হোসেন বাদী হয়ে দৌলতপুর থানার একটি হত্যা মামলা করেন।

২০১১ সালের ৩ নভেম্বর মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, যাবজ্জীবন কারাদণ্ড রাহিদুল ইসলাম পলাতক রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী