রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ ২ পাচারকারী আটক

বাগেরহাট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১৯:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৯:১৪

বাগেরহাটের ফকিরহাটে রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব। শনিবার (১২ ডিসেম্বর) রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার বিকালে খুলনা র‌্যাব-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুজন হলেন– খুলনার ডুমুরিয়ার কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমুদের ছেলে আজিজুর রহমান (৪৫) এবং খুলনার সোনাডাঙ্গা থানার গ্রামীণ আবাসিক এলাকার জামাল খানের ছেলে সাইদ খান (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়েল বেঙ্গল টাইগারের চামড়া বেচা-কেনা হচ্ছে এমন খবরে র‌্যাব অভিযান চালায়। সে সময় পালানোর চেষ্টাকালে ওই দুজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে একটি বাঘের চামড়া জব্দ করা হয়। তাদের ফকিরহাট থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী