পানিতে ভেসে যাওয়া হরিণের শাবক উদ্ধার, অপরটির মরদেহ মাটিচাপা

মোংলা প্রতিনিধি
২৯ মে ২০২৫, ২১:২৯আপডেট : ২৯ মে ২০২৫, ২১:২৯

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়ে সুন্দরবনের অভ্যন্তরে জলোচ্ছ্বাস হয়েছে। এতে বনের বিভিন্ন এলাকা অন্তত তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এদিকে জোয়ারের পানির স্রোতের তোড়ে বিভিন্ন বন্যপ্রাণী বিশেষ করে মায়াবী চিত্রা হরিণের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া স্রোতের তোড়ে ভেসে যাওয়া একটি হরিণের শাবকও উদ্ধার করা হয়েছে।

সুন্দরবনের সাগর পাড়ের দুবলার চর জেলে পল্লি টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিম্নচাপের প্রভাবে বনের সাগরসংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে অন্তত তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে বিভিন্ন বন্যপ্রাণী বিশেষ করে হরিণের দল প্রাণ বাঁচাতে বনের অভ্যন্তরের বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নেয়। এর মধ্যে জোয়ারের স্রোতের তোড়ে কিছু হরিণ পানিতে ভেসে যায়।

তিনি আরও জানান, পানির তোড়ে শ্যালার চর ফরেস্ট ক্যাম্প অফিস সংলগ্ন এলাকায় পানিতে ভেসে যাওয়ার সময় সেখানকার বনরক্ষকীরা একটি হরিণের বাচ্চাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। সুস্থ হওয়ার পর এটিকে বনে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে দুবলার চর অফিসসংলগ্ন এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হরিণটি জোয়ারের পানিতে আটকে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। পরে এই প্রাণীর মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে পানিতে ভেসে যাওয়া একটি জীবিত হরিণের শাবককে উদ্ধার করে চিকিৎসা শেষে বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অপর একটি মৃত হরিণ উদ্ধার শেষে মাটি চাপা দেওয়া হয়েছে।’

এদিকে প্রবল পানির চাপে সুন্দরবনের ভেতরে আর কোন মৃত বা জীবিত বন্যপ্রাণী আটকে আছে কিনা, সে ব্যাপারে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী