অপারেশন থিয়েটারের ওষুধ চুরি: চাকরি গেলো একজনের

খুলনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২২:২৪

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে ওষুধ ও মালামাল চুরির দায়ে আউটসোর্সিং কর্মচারী মোসাম্মাৎ মনিরা বেগমকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুই ক্লিনার জাহিদ ও মুকুলী বেগমকে চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অপারেশন থিয়েটারের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা ইয়াসমিনকে শোকজ করেছে কর্তৃপক্ষ। 

ওষুধ ও মালামাল চুরির ঘটনায় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদনে ওষুধ ও মালামাল চুরির বিষয়টি প্রমাণিত হয়। এর ফলে সোমবার (১৩ ডিসেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ‘ওষুধ চুরির ঘটনায় আটক আউটসোর্সিং কর্মচারী মনিরা বেগমকে চাকরি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ক্লিনার জাহিদ ও মুকুলীকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়।

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা ইয়াসমিনকে দায়িত্ব অবহেলার কারণে শোকজ করা হয়েছে।’

গত ১৬ নভেম্বর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ ওষুধ ও মালামালসহ বাইরে যাওয়ার সম মোসাম্মাৎ মনিরা বেগমকে আটক করেছিলেন হাসপাতালের আনসার সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষ মালামালগুলো জব্দ করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং মনিরাকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম