নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো বাস, ২ যাত্রী নিহত

মাগুরা প্রতিনিধি 
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১৮

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সদর উপজেলার পাজাখোলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)। তাদের দুজনের বাড়িই চাঁদপুর গ্রামে। গুরুতর আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, মহম্মদপুর থেকে ছেড়ে আসা মাগুরামুখী যাত্রীবাহী বাস সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়।

মাগুরা সদর থানার ওসি মঞ্জুর আলম জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গোলাম নবী ও বাবু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাসের চালক পালিয়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ