মাশরাফির পরিদর্শনের পর হাসপাতালের ৮ চিকিৎসককে শোকজ

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ২২:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

নড়াইল আধুনিক সদর হাসপাতালের আট চিকিৎসকসহ এগারো জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সেই সঙ্গে রোগীদের খাবার কম দেওয়ায় আউট সোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে ঝটিকা সফরে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এ সময় তিনি হাসপাতালের অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর বিকালে তাদের শোকজ করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে যান মাশরাফি। এ সময় তিনি রোগীদের ঠিকমতো খাবার না পাওয়া, ওষুধ না দেওয়া, চিকিৎসক ও মেডিক্যাল প্যাথলজিস্টদের সময়মতো হাজির না হওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। তিনি শিশু ওয়ার্ডে গেলে রোগীরা অভিযোগ করেন, শুক্রবার রাতে সতেরো জনের জায়গায় তিন জনকে খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসক-নার্সরা ঠিকমতো রোগী দেখেন না। বাথরুম অপরিষ্কার থাকে বলেও অভিযোগ করেন তারা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সী বলেন, ‘সকাল ৯টার পর আসায় আট জন চিকিৎসক ও দুই জন মেডিক্যাল প্যাথলজিস্টকে শোকজ করা হয়েছে। এ ছাড়া শিশু ওয়ার্ডে শুক্রবার রাতে সতেরো জনের জায়গায় তিন জনকে খাবার দেওয়ায় ডায়েটের দায়িত্বে থাকা কর্মচারীকে শোকজ করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আউট সোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘হাসপাতালে দূর-দূরান্ত থেকে গরিব মানুষরা আসেন। তাদের খাবার ঠিকমতো দেওয়া হয় না। ঠিকমতো অফিস করেন না চিকিৎসকরা। রোগীরা খাবার-ওষুধ পান না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী