মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে যশোর আদালতে মামলার আবেদন

যশোর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ১৩:৫২আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩:৫২

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এবার যশোরের আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে আবেদন করেন। বিচারক আবেদন গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১ ডিসেম্বর ডা. মুরাদ হাসান ইউটিউবার নাহিদ হেলালকে এক সাক্ষাৎকার দেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য ও উপস্থাপকের আচরণ অশালীন, নারীবিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক। তাদের সেই সাক্ষাৎকার ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা জাইমা রহমানসহ জিয়া পরিবার ও নারী সমাজের জন্য অপমানজনক। হীন স্বার্থ চরিতার্থ করতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর কাজের অপরাধে মামলার আবেদন করা হয়েঝে।

মামলার বাদী অ্যাডভোকেট এম এ গফুর বলেন, ন্যায় বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।

/এসএইচ/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ডা. মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের