বিদ্রোহী প্রার্থী হওয়ায় যশোরে আ.লীগের ২৯ নেতা বহিষ্কার

যশোর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ১৪:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪:০৮

যশোরে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ২৯ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে যশোরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

বহিষ্কৃতরা হলেন—হৈবতপুর ইউনিয়নের আহমেদ আলী ও হরেন কুমার বিশ্বাস, ইছালি ইউনিয়নের আইয়ুব হোসেন, আনিসুর রহমান ডেভিড ও জাহিদুল ইসলাম জাহিদ, নওয়াপাড়া ইউনিয়নের কাজী আলম ও হুমায়ুন কবীর তুহিন, উপশহর ইউনিয়নের শওকত হোসেন রত্ন, কাশিমপুর ইউনিয়নের বিএম সাইফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, গোলাম মোস্তফা ও আলমগীর কবির মিলন, দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান, আরবপুর আসাদুজ্জামান খোকন, ফারুক আহমেদ বাবু ও নুরুল ইসলাম, চাঁচড়া ইউনিয়নে শামীম রেজা ও ফারুক হোসেন, রামনগর ইউনিয়নের মাহমুদ হাসান লাইফ, ফতেপুর ইউনিয়নের আলমগীর হোসেন, ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়া ইউনিয়নের শেখ মাহমুদ হোসেন, আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান রত্ন, নরেন্দ্রপুর ইউনিয়নের মো. জাকির হোসেন, রাজু আহমেদ ও ফেরদৌস আহমেদ।  

এ ছাড়া অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান সানাকেও বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন।

এ সময় জেলা সহ-সভাপতি যশোর পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ, সদস্য মেহেদি হাসান মিন্টুসহ যুবলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম