স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

বেনাপোল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ভারতে পড়ুয়া স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান।

ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তারা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছে। কিন্তু হঠাৎ বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

মীর মুজিবুর রহমান জানান, ওমিক্রন সংক্রমণ রোধের কথা বলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। 

তিনি আর জানান, যেসব শিক্ষার্থীদের সামনে পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন। ভারত থেকে যেসব শিক্ষার্থী বাংলাদেশে প্রবেশ করছে তাদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। এ ছাড়া যেকোনও ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াতে বাংলাদেশ সরকারের কোনও নিষেধাজ্ঞা দেয়নি।

/এফআর/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী