ভারতে সাজাভোগের পর ছেলেসহ দেশে ফিরলেন দম্পতি

বেনাপোল প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ২১:১২আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২১:১২

ভালো কাজের আশায় ভারত গিয়ে পুলিশের হাতে আটক হয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন একই পরিবারের তিন জন। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন- জেসমিন খাতুন (৩৯), তার স্বামী লোকমান হোসেন (৪৪) ও তাদের ছেলে মো. রাসেল আলী (২০)। তাদের বাড়ি খুলনা জেলার রূপসা থানা এলাকায়। 
 
জেসমিন খাতুন বলেন, ‘অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় তিন বছর আগে ভারতে যাই। এরপর সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয়ে জেলখানায় যাই। সেখান থেকে একটি এনজিও ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।’

বেনাপোল ইমিগ্রেশনের ওসি মো. রাজু আহমেদ জানান, তারা ভারতে ব্যাঙ্গালুরু শহরে তিন বছর আগে পাড়ি জমান। এরপর সেখানকার পুলিশের কাছে ধরা পড়ে জেলহাজতে যায়। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরে এসেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।

রাইটস যশোরের কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, ‘তারা ভারতে ভালো কাজের আশায় সীমান্ত পথে পাচার হয়। এরপর সেখানে পুলিশের কাছে আটক হওয়ার পর এনজিও সংস্থা নেস বাংলা শেল্টার হোমের মাধ্যমে জেল থেকে বের হয়ে ওই হোমে থাকেন। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছেন। বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোর রাইটসের হোমে রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি