আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৪

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৩:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৩:৫৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় চার জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

খাজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, কর্মী-সমর্থকদের নিয়ে গদাইপুর যাওয়ার পথে পরাজিত প্রার্থী অহিদুল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে এবং তার বাড়ির ছাদ থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। সেখানে ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আসাদুল ইসলাম ও রাসেল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অহিদুল ইসলাম বলেন, গতকাল রাত থেকে নির্বাচিত প্রার্থীর কর্মী-সমর্থকরা দফায় দফায় আমার বাড়িতে হামলা চালিয়েছে। সকালে গেট ভেঙে আমার বাড়িতে ঢোকার সময়ে জীবন বাঁচাতে আমি আমার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়ি।

আশাশুনি থানার ওসি গোলাম কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের