৯ হাজার ভোটের মাত্র ৪২টি পেলো নৌকা

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৭:০৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮:০২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী নিমাই চাঁদ মণ্ডল মাত্র ৪২টি পেয়েছেন। এতে জামানত হারাচ্ছেন নৌকার এ প্রার্থী।

ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বজলুর রহমান চার হাজার ৬২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান পেয়েছেন চার হাজার ১৭৯ ভোট।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুর উল্লাহ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪২৬ জন। ৯ কেন্দ্রে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট পড়েছে আট হাজার ৮৪৪টি। ৯ কেন্দ্রের মধ্যে তিনটিতে নিমাই চাঁদ মন্ডল পেয়েছেন মাত্র একটি করে ভোট।

এ বিষয়ে প্রার্থী নিমাই চাঁদ মণ্ডল বলেন, নৌকা প্রতীক পাওয়ার পর আমি আশা করেছিলাম, ভোটে জিতবো। কিন্তু এমন কেন হলো তা বলতে পারছি না। মূলত এখানে আওয়ামী লীগের দুইটা পক্ষ হয়ে যাওয়ার কারণে এটা হতে পারে।

বিজয়ী প্রার্থী বজলুর রহমান বলেন, যিনি নৌকা প্রতীক পেয়েছিলেন, তিনি জনবিচ্ছিন্ন ছিলেন। মানুষ তাকে পছন্দ করেনি। দল তাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু ভোটাররা তাকে পছন্দ করে না বলে আমাকে নির্বাচিত করেছেন। আমি মনে করি, ভোটাররা যা সিদ্ধান্ত নিয়েছে তা সঠিকই। তারা প্রতীক নয় প্রার্থীকে অগ্রাধিকার দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘ফলসী ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়ার পর নিমাই চাঁদ মণ্ডল কাজ করছিলেন। কিন্তু ভোটগ্রহণের আগে তিনি মাঠ ছেড়ে দেন। সে কারণে তার এই অবস্থা হয়েছে।’

তার দাবি, ‘আওয়ামী লীগেরই একটি গ্রুপ তার বিরোধিতা করেছে বলেই তিনি হেরেছেন।’

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, ‘একজন প্রার্থী প্রদত্ত ভোটের আট শতাংশ পেলেই তার জামানত ফেরত পান। এর থেকে কম হলে জামানত বাজেয়াপ্ত হয়।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম