খুলনায় ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর দোকান বন্ধ

খুলনা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১৬:১৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৬:১৯

খুলনা নগরে আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর সব বিপণিবিতান ও দোকান বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

সিটি মেয়র বলেন, স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার আগেই প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এ সময়সীমা প্রযোজ্য নয়। 

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বর্তমানে খুলনা জেলায় একজন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন। করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় এক লাখ ৬১ হাজার ৭২০টি পরীক্ষায় ২৮ হাজার ১৯ রোগীর করোনা শনাক্ত হয়। গত নভেম্বরে জেলায় তিন জন করোনায় মারা যায়। ডিসেম্বরে করোনায় জেলায় কেউ মারা যায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে সব স্থানে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই। টিকা নেওয়ার পর করোনা আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুহার অনেক কম। তাই টিকা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। 

সভায় খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী